অমৃত পাড়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস
প্রতিষ্ঠাতা : জনাব মোঃ বাহার উদ্দীন সাহেবের নেতৃতে এবং গ্রামের সর্ব সাধারনের সহযোগিতায় ১৯৭৭ খ্রিঃ স্থাপিত হয় । জনাব বাহার উদ্দীন সাহেব মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠা সদস্য ছিলেন। তিনি গত খ্রিঃ মারা যান। তার মৃত্যুতে প্রতিষ্ঠাতা পদ শূন্য হয়।
দাতা সদস্যঃ হিসেবে জনাব মোঃ আব্দুল কাশেম, পিতা-মৃত মানিক উল্লাহ, জনাব মোঃ আব্দুল আলী মন্ডল পিতা- মৃত সৈয়দ আলী মন্ডল, জনাব মোঃ আব্দুল ফজল ভুট্টু, পিতা- বাউল প্রাং, জনাব মোঃ আকবর আলী, পিতা- মোঃ আব্দুল আলী মন্ডল, জনাব মোঃ খায়ের উদ্দীন, পিতা- বাউল প্রাং সর্ব সাং অমৃত পাড়া, পুঠিয়া, ব্রাজশাহী। জনাব আব্দুস সামাদ, পিতা-মৃত বয়েন উদ্দিন, ও মোছাঃ ফেলিজান স্বামী মৃত বয়েন উদ্দিন উভয়ের বাং বাড়িয়াহাটি, নলডাঙ্গা, নাটোর ।
অমৃত পাড়া দাখিল মাদ্রাসার ইতিহাস
অমৃত পাড়া দাখিল মাদ্রাসাটি একটি গ্রামীন পরিবেশে পুঠিয়া উপজেলা সদর হইতে ২৫ কি.মি. উত্তরে বারনই নদীর অতিসন্নিকটে অমৃত পাড়া গ্রামে অবস্থিত। এই গ্রামের সকল অধিবাসী মুসলিম, এই গ্রামে অন্য কোন ধর্মের মানুষ বসবাস করে না। এই গ্রামটি ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের অন্তরগত এই গ্রামে প্রায়……….হাজার লোকের বসবাস রহিয়াছে। মাদ্রাসাটি ১৯৭৭ খ্রিঃ ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ০১/০৫/১৯৮৯ খ্রিঃ ইবাতদায়ী মাদ্রাসার হিসাব উন্নতি লাভ করে। ০১/০১/১৯৯৫ খিঃ মাদ্রাসাটিতে দাখিল ৯ম শ্রেণী পাঠদান অনুমতি পায় এবং ০১/০১/১৯৯৬ খ্রিঃ দাখিল একাডেমি স্বীকৃতি পায়। তৎকালীন সময় হইতে প্রতিবছর দাখিল পরীক্ষায় কাম্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে এবং প্রতি বছর দাখিল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ন হয়। এই পর্যন্ত দাখিল পরীক্ষায় মোট ৪০৬ জন দাখিল পরীক্ষায় উত্তীন হয়। ১ম বিভাগ ০৭ জন, ২য় বিভাগ ২৪ জন, ৩য় বিভাগ ০২ জন । GPA (A+) ০৬জন, GPA (A) ৯৩ জন, A- ৭৩ জন, B ৯১ জন C ৯৭ জন D ১৩ জন।
মাদ্রাসায় সর্ব মোট ২৫২ জন শিক্ষার্থী অধ্যায়নরত মাদ্রাসাটি অত্যন্ত সুন্দর ও গ্রামীন পরিবেশে চার দিকে সীমানা প্রাচীর দ্বারা ঘেরা এবং মাদ্রাসার চত্বরে ২০/২৫ টি উন্নত জাতের আমের গাছ রহিয়াছে। গাছ গুলো অত্যন্ত সুমজ্জিত। দূর থেকে দেখলে মনে হয় মাদ্রাসার ক্যাম্পাসটি অপ্রকানন। প্রতিষ্ঠান প্রধানের পরিচয় : জনাব মোঃ রফিকুল ইসলাম সুপার, পিতা- জনাব মোঃ জয়নাল আবেদীন, মাতা-মৃত হুরজান, গ্রামঃ কোচকুড়ি, উপজেলা নলডাঙ্গা, জেলা: নাটোর। জন্ম তারিখ : ০১/০৩/১৯৭২ খ্রিঃ শিক্ষাগত যোগ্যতা কামিল দ্বিতীয় শ্রেণী, তিনি অত্র প্রতিষ্ঠান ০৩/০৩/১৯৯৬ ইং যোগদান করিয়া অদ্যবধি সুনামের সহিত প্রতিষ্ঠান পরিচালনা করিতেছেন।